মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনাসদস্য নিহত

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনাসদস্য নিহত

আমার সুরমা ডটকম:

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় রাঙামাটির পোয়াইতুখুম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম নাসিম (১৯)। তিনি সৈনিক ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুখুম নামক এলাকায় আনুমানিক ১০ ঘটিকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এ সময় নাসিম (১৯) নামের একজন সৈনিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ওই এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com