শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
গাছবাড়ী সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনে লাগানো হলো না নামফলক: পুলিশের বাধা

গাছবাড়ী সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনে লাগানো হলো না নামফলক: পুলিশের বাধা

জিয়াউর রহমান,কানাইঘাট:

চাপা উত্তেজনা, নাটকীয়তার মধ্য দিয়ে গাছবাড়ি জিসি সড়কের ভিত্তি স্থাপন ও কাজের সূচনা করেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী।

১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় সিলেট বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি’র উদ্যোগে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির কাজের ভিত্তি প্রস্থর করেন চেয়ারম্যান মুমিন চৌধুরী।
৮নং ঝিংগাবাড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এক সুধী সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ।

উল্লেখ্য, এ রাস্তাটি নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ও উঠেছিল নানান আলোচনা-সমালোচনার ঝড় । সকল বাধা উপেক্ষা করে বিকেল চারটার দিকে গাছবাড়ী রাস্তা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরী ।

তবে, সকাল ১১টার দিকে ভিত্তি স্থাপনের নামকরণ নিয়ে স্থানীয় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ‌। ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য আব্বাস উদ্দিনের নাম ফলকে নাম থাকায় স্থানীয় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে।

তাদের দাবি আওয়ামী লীগের উন্নয়নের বিএনপি নেতার নামফলক তা” তারা কিছুতেই মেনে নিবে না।

তা নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। চাপা উত্তেজনা সৃষ্টির ফলে গাছবাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

যার ফলে কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই রাস্তার ভিত্তিস্থাপন অনুষ্ঠিত হলেও নামফলক বসাতে পুলিশ বাধা দেয় । উর্ধ্বতন মহলের নির্দেশনা রয়েছে বলে রাস্তার নাম ফলক লাগাতে বাধা প্রদান করে কানাইঘাট থানা পুলিশ। এ নিয়ে ভিত্তি প্রস্তর স্থানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে নাম ফলক লাগিয়ে ছবি তোলার পর তা খুলে ফেলা হয়।

শুধু ফটোসেশনের জন্য নামফলকটি লাগানো হয় পরে তা খুলে ফেলা হয় ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com