সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
নবীগঞ্জে এক পরিবারের এক সাথে ইসলাম গ্রহণ

নবীগঞ্জে এক পরিবারের এক সাথে ইসলাম গ্রহণ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নবীগঞ্জে্এক পরিবারের সকল সদস্য একসাথে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তারা হলেন পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা প্রিটুল কান্তি দাশ তার মা ও বোন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে শেখ মুহাম্মদ আবদুর রহমান। গত রবিবার হবিগঞ্জ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিট করে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তার সাথে এ প্রতিনিধির আলাপকালে তিনি জানান, হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়েন এবং আসেপাশের মুসলমান ও বন্ধুদের চলাফেরা, আচার-আচরণে তিনি ইসলাম সম্পর্কে ধারনা লাভ করেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন, তার মা বোনের সাথেও বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং ইসলাম ধর্মের নিয়ম-কানুন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন ও আদর্শ সম্পর্কে অবহিত করেন। এতে তার মা বোনও ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের লোকজন ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নিয়ে হবিগঞ্জ আদালতে গিয়ে গত রবিবার নোটারী পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জের ওসমানী রোডস্থ আরজু হোটেলে পৌর এলাকার কয়েকজন আলেম উলামার মাধ্যমে পবিত্র কলিমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com