বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

probinpic_98361আমার সুরমা ডটকম : আজ ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রবীণদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তিসহ সব ক্ষেত্রে তাঁদের অধিকার সুনিশ্চিত করাই আমাদের প্রত্যয়।
সরকারিভাবে দিবসটি পালনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর সমাজসেবা অধিদফতর মিলনাতনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, দেশের এক কোটি ৩০ লাখ জ্যেষ্ঠ নাগরিককে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর সিনিয়র সিটিজেন ঘোষণা করা হয়। এর আগে ২০১৩ সালের ১৮ নভেম্বর ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে স্বীকৃতির বিধান রেখে জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হয় ২০১৪ সালের ১১ ফেব্রয়ারি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com