সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

আমার সুরমা ডটকম:

সিলেট নগরীতে দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এর আগে গত ৫ জানুয়ারি থেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজধানীর ‘দি ইস্ট ওয়ে ইলেকট্রিক কোম্পানি এবং জে এন্ড সি ইমপেক্স লিমিটেড জেভি’।

নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো)-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বর্তমান সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নেতৃবৃন্দ।

শাহজালাল (র.) দরগাহ ও আশপাশ এলাকার প্রায় সাড়ে ৪শ’ গ্রাহকের নতুন চালু হওয়া এ বিদ্যুৎ লাইনের সুফল ভোগ করছেন বলে বিউবো ও নির্মাণকারী প্রতিষ্ঠান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com