মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই-মদনপুরে সড়কের সুজানগর গ্রামের উত্তরে পিকআপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দিরাই থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দিরাই থেকে পিকআপটি সিলেটের দিকে যাচ্ছিল। দিরাই পৌরসভার উত্তরপ্রান্ত সুজানগর গ্রামের উত্তরে যাওয়ার পরই বিপরীত
থেকে আসা মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যায়। তারা হল উত্তর নাগেরগাঁও গ্রামের মিয়াদন উল্লাহর ছেলে মমিন মিয়া (২৪) ও একই গ্রামের ধরনী দাসের পুত্র তারেশ দাস (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত বদলপুরের মুুুুকুুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) তদন্ত বেলায়েত হোসেন নিশ্চিত করে জানান, পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com