মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
দিরাইয়ে বজ্রপাতে ধানকাটা শ্রমিক ও গবাদিপশুর মৃত্যু

দিরাইয়ে বজ্রপাতে ধানকাটা শ্রমিক ও গবাদিপশুর মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের উদগল হাওরের চিনাউরা বন্দে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই শ্রমিক। নিহত শ্রমিক তাপস মিয়া (৩৫) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা গ্রামের মফিজ উল্লার পুত্র। এছাড়াও বজ্রপাতে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জারলিয়া গ্রামের কৃষক নরেশ দাসের একটি গবাদিপশু মারা গেছে এবং আরেকটি গবাদিপশু মারাত্মকভাবে আহত হয়েছে। সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী জানান, নিহত তাপস মিয়াসহ একই দলে মোট ২৮ জন শ্রমিক সরমঙ্গল এলাকায় এসে কয়েকদিন ধরে ধান কাটার কাজ করছিলো। শনিবার সকালে অন্যান্য দিনের ন্যায় হাওরে ধান কাটতে যায়। হঠাৎ বজ্রপাত ও দমকা হাওয়া শুরু হলে শ্রমিকরা দৌড়ে হাওর ছেড়ে গ্রামের দিকে আসতে থাকে।নিহত মফিজ অন্যান্য শ্রমিকদের থেকে পেছনে পরে যায়, এসময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায় সে। গ্রামের লোকজন ও সঙ্গীয় শ্রমিকরা হাওর থেকে তার লাশ উদ্ধার করে সরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসে। স্থানীয় প্রশাসনকে ঘটনা অবহিত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান। দিরাই থানার ওসি কে এম নজরুল জানান, নিহত শ্রমিক তাপস মিয়ার পরিবারের ইচ্ছায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com