রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
প্রায় দুই শতাধিক আলেম-উলামাকে ঈদ উপহার দিলেন খাতামুন নাবিয়্যীন সিলেট

প্রায় দুই শতাধিক আলেম-উলামাকে ঈদ উপহার দিলেন খাতামুন নাবিয়্যীন সিলেট

amarsurma.com

সাইফুদ্দীন সুফিয়ান, স্টাফ রিপোর্টার:

করোনায় এ দুর্যোগময় সময়ে সুনামগঞ্জের দিরাই-শাল্লায় ১৫২ জন ও অন্যান্য জায়গায় ২০ জনসহ মোট ১৭২ জন আলেমকে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেছেন জামিয়া জামিয়া খাতামুন নাবিয়্যীন সিলেট-এর কর্তৃপক্ষরা।

জামিয়া খাতামুন নাবিয়্যীন সিলেট-এর প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম ও মাওলানা শাহ আহমদ মাদানীর অর্থায়নে এবং মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক, কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মাওলানা আখতারুজ্জামান তালুকদারের তত্ত্বাবধানে এ ঈদ উপহার প্রদান করা হয়।

সবচেয়ে বড় বিষয় হলো-তারা এ ঈদ উপহার প্রদান করতে যেয়ে প্রচলিত কোনো ফটোসেশান করেন নি! বরং খামে করে প্রত্যেক আলেমের ঠিকানায় পৌঁছে দিয়েছেন। সত্যিই প্রশংসনীয় ও সাধুবাদ যোগ্য কর্মপন্থা।

এ বিষয়ে মাওলানা আখতারুজ্জামান তালুকদার বলেন, আমাদের সাধ অনেক। কিন্তু সাধ্য সীমিত। আমরা যা দিয়েছি তা প্রয়োজনের তুলনায় একবারে নগন্য। তিনি সামর্থবানদেরকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান এবং খাতামুন নাবিয়্যীন সিলেট ও তাঁর প্রিন্সিপাল, লন্ডন প্রবাসী মুফতি সাইফুল ইসলাম ও মাওলানা শাহ আহমদ মাদানীর জন্য দোআ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com