রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১,৮৭৩, মৃত ২০

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১,৮৭৩, মৃত ২০

amarsurma.com

আমার সুরমা ডটকম:

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে শুক্রবার (২২ মে) থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ১,৮৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। ফলে এ নিয়ে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো যথাক্রমে ৪৫২ ও  ৩২,০৭৮ জনে।

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৬ জন সুস্থ হয়েছেন জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত   মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন। তিনি বলেন, “মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী।”

বয়সের ভিত্তিতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ থেকে ২০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com