শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দেশে দেশে মুসলিমদের ওপর যুক্তরাষ্ট্র নির্যাতন চালিয়েছে: অরুন্ধতী রায়

দেশে দেশে মুসলিমদের ওপর যুক্তরাষ্ট্র নির্যাতন চালিয়েছে: অরুন্ধতী রায়

আমার সুরমা ডটকম ডেস্ক:

নাইন ইলেভেন (৯/১১) ট্র্যাজেডির ১৯ বছর উপলক্ষ্যে বুকার জয়ী ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় বললেন, যুক্তরাষ্ট্র দেশে দেশে মুসলিমদের ওপর নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা হয়েছিল। সেদিন উগ্র সন্ত্রাসীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করেছিলো, যার দুটি আঘাত করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে, একটি ওয়াশিংটনের পেন্টাগনে এবং আরেকটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। এই ভয়াবহ হামলায় সব মিলিয়ে প্রায় ৩ হাজার লোক নিহত হয়। ওই হামলায় নিহত হন ৬ বাংলাদেশি। -কাউন্টার পাঞ্চ

এ উপলক্ষে গত ১৮ বছরই নিউইয়র্কে গ্রাউন্ড জিরোতে স্মরণ সমাবেশ হয়েছে। এবারও সকাল সাড়ে ৮টায় শুরু হবে অনুষ্ঠান। অরুন্ধতী রায় কাউন্টার পাঞ্চকে দেওয়া ইন্টারভিউতে এ কথাগুলো বলেন। তিনি বলেন, স্যামুয়েল হান্টিংটন নামের এক মার্কিন বুদ্ধিজীবি ওইবছর একটি তত্ত্ব হাজির করলেন, যেটি হলো , ক্ল্যাশ অব সিভিলাইজেশন। এ নামে বইও আছে। এ বইতে বলা হয় , ‘নিজ’ ও ‘অপর’। এখানে নিজ বলতে আমেরিকা ও ইউরোপ। অন্যদিকে আদার মানে মুসলিমসহ পিছিয়ে পড়া জাতিকে বুঝানো হয়েছে। রেসিজমকে এই তত্ত্ব দিয়েই প্রতিষ্ঠা করা হয়। এরই জেরে এ হামলা ঘটেছে।

তার মতে, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে নির্যাতন চালিয়েছে বিশেষ করে মুসলিমদের ওপর। এতো বড়ো হামলার পরও তাদের চরিত্র পাল্টায়নি। কালোসহ বিভিন্ন জাতির প্রতি তাদের বিদ্বেষই প্রকাশ করে যাচ্ছে। এ দিন নিহতদের স্বজনেরা জড়ো হয়ে গ্রাউন্ড জিরোতে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করতেন। ভিকটিমদের নাম পাঠ করা হতো স্বজনের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com