বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শেষ হলো রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ, কামরুলের আবেদন নামঞ্জুর

শেষ হলো রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ, কামরুলের আবেদন নামঞ্জুর

qamrul from saudi arab (1)_337132_100184আমার সুরমা ডটকম : মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদারের সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে শেষ হলো রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। এদিকে পুনঃসাক্ষ্য গ্রহণের জন্য রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামের আইনজীবী আবেদন জানান। কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। রোববার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আলোচিত এই মামলায় মোট ৩৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রাজন হত্যা মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সুরঞ্জিত আদালতে সাক্ষ্য দেয়ার পর বিচারক আধা ঘণ্টার জন্য মুলতবি ঘোষণা করেন। পরে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত আদালতে ফের সাক্ষ্য দেন সুরঞ্জিত তালুকদার। মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানিয়েছেন, আদালতে কামরুল ইসলামের আইনজীবী পুনঃসাক্ষ্য গ্রহণের আবেদন জানান। তবে আদালত তা নামঞ্জুর করেছেন। তিনি জানান, আগামী ২০ অক্টোবর রাজন হত্যা মামলার সাক্ষী ও আসামি যাচাই-বাছাই সম্পন্ন হবে। ২৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলবে। গত ১ অক্টোবর শুরু হয় রাজন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম। এরপর গত ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪, ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৩৫ জন সাক্ষ্য দেন। রোববার সুরঞ্জিতের সাক্ষ্যসহ মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। এর আগে গত ২২ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রাজন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত গত ২৪ আগস্ট সোমবার চার্জশিট আমলে নেন। পরদিন ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ। গত ৩১ আগস্ট রাজন হত্যাকা-ের মূল আসামি পলাতক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com