শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ: থানায় জিডি

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজারের খালার বাসা থেকে শহরের জামেয়া আসআদিয়া হাসননগর সুনামগঞ্জ মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় মোঃ উবায়দুল হক আমীন (১৬) নামের এক ছাত্র। সে জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর চান্দপুর গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় গত ৩ অক্টোবর একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-১২৩।
জিডি সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২০ ইংরেজি তারিখে মোঃ উবায়দুল হক আমীন শনিবার সুনামগঞ্জ শহরের খালার বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে সে হারিয়ে যায়। পরদিন মাদরাসার হিফয বিভাগের শিক্ষক আমার ছেলে মাদরাসায় নয় বলে মোবাইলে জানান। এরপর থেকে এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে সবুজ রংয়ের জোব্বা পাঞ্জাবী, মাথায় সাদা টুপি ও পড়নে সাদা সেলোয়ার ছিল। সে সুনামগঞ্জ শহরের জামেয়া আসআদিয়া হাসননগর সুনামগঞ্জ মাদরাসায় হিফয বিভাগে লেখাপড়া করছে।
এ ব্যাপারে মোঃ উবায়দুল হক আমীনের পিতা মোঃ ফারুক মিয়া জানান, ছেলের সন্ধানে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ দিরাই, সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। ফলে পরিবারের সবাই এক দুশ্চিন্তায় দিনাতিপাত করছি। পাশাপাশি যখনই কেউ কোন তথ্য দিচ্ছে, সেখানেই ছুটে যাচ্ছি আমার ছেলের সন্ধানে।
আমার ছেলের বিবরণ :
নাম : মোঃ উবায়দুল হক আমীন, বয়স : (১৬)
পিতা : মোঃ ফারুক মিয়া, মাতা : নূর বিবি
উচ্চতা : সাড়ে চার ফুট (অনুমান)
গায়ের রং : শ্যামলা, মুখ মÐল : লম্বাটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com