বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: হতাহত অর্ধশতাধিক, আটক ১২

আমার সুরমা ডটকম:

দীর্ঘদিন ধরে চলা গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে। মঙ্গলবার সকাল ৭টায় শুরু হওয়া এ সংঘর্ষে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ নাম একজন নিহত হয়। নিহত ব্যক্তি হলেন গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে। উভয়পক্ষের আহতদের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। এ ঘটনায় সংক্ষুব্ধ নিহতের আত্মীয় স্বজন প্রতিপক্ষের ৬ জনকে আটক করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

এলাকাবাসি ও আহতদের সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের দিল হক ও নূর জালালের লোকজনের মধ্যে গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী মধুরাপুর বাজারে কাটাকাটি জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে নূর জালালের আপন ভাই নূর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া আহতরা হলেন ছামির আলী তালুকদারের ছেলে ফারুক মিয়া তালুকদার (৪৫), আব্দুল করিম চৌধুরীর ছেলে জুনেদ চৌধুরী (২৮), খালিদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), মতিউর রহমানের ছেলে দিল হক (২৬), কিতাব আলীর ছেলে দিলু মিয়া (৩২), সাজিদ উল্লাহর ছেলে আব্দুল হারিছ (৫৫), তার ছেলে ছোবাই মিয়া (২৬), আব্দুল আহাদের ছেলে ইসাক নূর (২৭), সজিবুল মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৫), আব্দুন নূরের ছেলে জামাল উদ্দিন (৩০)।

নিহতের পক্ষের সৈয়দ সুমন আহমদ জানান, তাদের পক্ষের একজন নিহত ও গুরুতর আহত ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নিহতের আত্মীয় স্বজন সংক্ষুব্ধ হয় প্রতিপক্ষের ছয়জনকে আটক করেছে। তারা হল মালেক নূর, ওয়াজিদ নূর, রহিম, লোকমান, মুক্তাদির ও রামিম।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় একজন নিহত ও ১৫-২০ আহত হয়েছেন। সংঘর্ষে দেশিয় অস্ত্র ব্যবহার করা হয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করে নি। তবে এ পর্যন্ত ১০-১২ জনকে আটক করা হয়েছে।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com