মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
মুশফিক সিলেটে, মাশরাফি কুমিল্লায়, সাকিব রংপুরে

মুশফিক সিলেটে, মাশরাফি কুমিল্লায়, সাকিব রংপুরে

bpl2-300x165আমার সুরমা ডটকম : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়ড় বাছাই চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর রেডিসন হোটেলে এই বাছাই হয়। বাছাইয়ের সর্বশেষ পর্ব ছিল ‘আইকন’ খেলোয়াড়ের লটারি। দুপুরে এতে বর্তমানে ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি মর্তুজাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমবার বিপিএলে অংশ নেওয়া কুমিল্লা অবশ্য আগেই মাশরাফিকে যেকোনো মূল্যে দলে নিতে চেয়েছিল। সে হিসেবে নড়াইলের ছেলে মাশরাফিকে পেয়ে তাদের ভাগ্যবানই বলা যায়। আইকন খেলোয়াড়দের মধ্যে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে সিলেট সুপারস্টার দলে ভিড়িয়েছে। বগুড়ার ছেলে এবার সিলেটের হয়ে মাঠ মাতাবেন। মাগুরার ছেলে ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে পেয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের তৃতীয় আসরে এই দলটির হয়ে মাঠ মাতাবেন তিনি। মুশফিকের ভাইরা মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়েছেন বরিশাল বুলস। ময়মনসিংহের ছেলে নেতৃত্ব দিবেন শাহরিয়ার নাফিস, সাব্বির রহমানদের। রংপুরের নাসির হোসেনকে লটারি ভাগ্যের মাধ্যমে পেয়েছে ঢাকা ডিনামাইটস। আর তামিম ইকবাল নিজের পছন্দের দল চট্টগ্রাম ভাইকিংসকে পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com