শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন মেয়র মোশাররফ মিয়া

amarsurma.com

আমার সুরমা ডটকম:

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের উপস্থিতিতে সংগঠনের নীতি-আদর্শ ও দলীয় শৃঙ্খলা বহির্ভূতভাবে নির্বাচনে অংশগ্রহণ করায় দিরাই পৌরসভার বর্তমান মেয়র মোঃ মোশাররফ মিয়াকে সংগঠনের সাধারণ সদস্য পদসহ সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হযেছে। সোমবার দিরাই থানা পয়েন্টে আয়োজিত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায়ের লিফলেট বিতরণ শেষে এক পথসভার অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের এ ঘোষণা দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবনিমোহন দাস, আলতাব উদ্দিন, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান বুলবুল, হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন রশিদ লাভলু, অ্যাডভোকেট সোহেল আহমদ, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, রঞ্জন কুমার রায়, পারভেজ রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com