বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

সিলেট ঐতিহ্যবাহী নয়াসড়ক মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ

amarsurma.com

সুজায়াত আহমদস্টাফ রিপোর্টার (সিলেট থেকে):

নগরীর নয়াসড়কে জামে মসজিদ কমিটি নিয়ে সম্প্রতি দুপক্ষের বিরোধ দেখা দেয়। দীর্ঘদিন থেকে পারিবারিক সিদ্ধান্তের উপর পরিচালিত হচ্ছে মসজিদটি। সম্প্রতি কমিটিকে কেন্দ্র করে বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহা হয়নি।

বুধবার সাড়ে ১২টার দিকে (২৭ জানুয়ারি) দুপক্ষকে নিয়ে সমোঝতার মাধ্যমে কমিটি গঠন করার সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ ছিলো। বিরোধ থাকাবস্থায় কমিটি গঠন করতে বসেছিলেন সবাই। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ৩/৪ জন আহত হয়েছেন। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে যান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com