শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
হোয়াইট হাউজে ধ্বনিত হলো পবিত্র কোরআনের বাণী

হোয়াইট হাউজে ধ্বনিত হলো পবিত্র কোরআনের বাণী

white-house-300x200আমার সুরমা ডটকম ডেক্স : হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ধ্বনিত হলো পবিত্র কোরআনের বাণী। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ বৃহস্পতিবার হোয়াইট হাউজের মার্কিন ফার্স্ট লেডির সাথে এক অনুষ্ঠানে পবিত্র কোরআনের অংশ বিশেষ উচ্চারণের মাধ্যমে বক্তব্য শুরু করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে সস্ত্রীক হোয়াইট হাউজে গমন করেন পাক প্রধানমন্ত্রী। সেখানে নারী শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দানকালে কুলসুম নওয়াজ ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করেন। এরপরই কুলসুম বলেন, ‘থ্যাঙ্ক ইউ ফার্স্ট লেডি মিশেল ওবামা।’ মুসলিমলীগের নেতা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রক্ষণশীল হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানে নারী শিক্ষা প্রসারে যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইডের মাধ্যমে ৭ কোটি ডলার খবর করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রেসিডেন্ট ওবামা এবং মিশেল ওবামা বিশ্বের ৬ কোটি মেয়েকে স্কুলে নিয়ে আসার একটি উদ্যোগ নিয়েছেন। এজন্য বিশ্ব নেতাদের সাথে কাজ করছেন তারা। অনুষ্ঠানে বক্তৃতায় নওয়াজ শরীফ বলেন, তিনি নারীবাদী নন। কিন্তু নারীদের পশ্চাদপদতায়ও তিনি বিশ্বাস করেন না। পাকিস্তান সরকার ২০১৮ সালের মধ্যে শিক্ষায় বাজেট বরাদ্দ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। সূত্র: এপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com