রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

তুর্কি সিরিজে প্রভাবিত হয়ে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

তুরস্কের টিভি সিরিজ দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৬০ বছর বয়সী এক মার্কিন নারী। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা এই নারী নিজের নতুন নাম রেখেছেন খাদিজা। শনিবার বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, জনপ্রিয় টিভি সিরিজ পুনরুত্থান: আরতুগ্রুল দেখে সেটির দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই নারী। নেটফ্লিক্স ব্রাউজ করার সময় তুর্কি টিভি সিরিজটির সন্ধান পান তিনি। এরপর সেটি দেখে ইসলাম ধর্ম সম্বন্ধে জানার আগ্রহ হয় এবং এই ধর্মে দীক্ষিত হয়ে যান।

৬০ বছর বয়সী এই নওমুসলিম বলেন, আমি সিরিজটি সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখলাম। এরপরই তা দেখা শুরু করি। কয়েক পর্ব দেখার পরই ইসলামের প্রতি সত্যই আগ্রহ জন্মে। সিরিজটি সম্পর্কে তিনি বলেন, এটি এমন একটি ইতিহাস, যা সম্পর্কে আমি কিছুই জানতাম না। এখন অবধি সিরিজটির সবগুলো পর্ব চারবার দেখেছেন এবং পঞ্চমবারের মতো দেখা শুরু করেছেন। এটি ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর দুর্দান্ত প্রভাব ফেলেছে। আনাদোলু এজেন্সি বলছে, একজন ক্যাথলিক হলেও ইসলাম নিয়ে তার সকল প্রশ্ন এখন পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি ইসলামের প্রতি আরো আগ্রহী হয়ে উঠলেন। পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদও ইতোমধ্যে তিনি পড়ে শেষ করেছেন। এরপর একদিন পাশের একটি মসজিদে যান এবং সেখানেই ইসলাম ধর্মে দীক্ষিত হন। আনাদোলু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com