বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জে আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি : ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি : ১৪৪ ধারা জারি

images_101847আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে এবার একই স্থানে আওয়ামীলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহবান করায় উপজেলা সদরসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের দুই পক্ষ জগন্নাথপুর বাজারে আব্দুল খালিক কমপ্লেক্সর সামনে আজ সকালে সভা আহবান করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। সকালে পৌর আওয়ামীলীগের এক পক্ষ একটি মিছিল ও সভা করে। এতে অপর পক্ষ সংঘবদ্ধ হয়ে একই স্থানে সভা করতে চাইলে প্রতিপক্ষ প্রতিহত করার ঘোষণা দেয়। বিষয়টি প্রশাসন জানার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে। উল্লেখ্য, এর আগে বিএনপি’র বিবদমান দুই গ্রুপ একই স্থানে সম্মেলন আহবান করায় গত ২৪ অক্টোবর রোববার ধর্মপাশা উপজেলায় ও ২৭ অক্টোবর মঙ্গলবার জামালগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com