শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
ফিলিস্তিনি রাষ্ট্রদূতের করা মন্তব্যে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের করা মন্তব্যে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

আমার সুরমা ডটকম ডেস্ক:

বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের করা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৫ মে) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন রাষ্ট্রদূত, কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের পররাষ্ট্র নীতি আমরা নিজেরা ঠিক করি।

বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তনকে ‘অগ্রহণযোগ্য’ বলে সোমবার (২৪ মে) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রামাদান মন্তব্য করেন।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েলের প্রতি বিধিনিষেধের কথা উঠিয়ে নেওয়া প্রসঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি কিন্তু এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারও বিবেচনার অনুরোধ জানান রামাদান।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বাংলাদেশের পাসপোর্ট যেন ‘আন্তর্জাতিক মানের’ হয় সেজন্যই এ পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, আপনি কি বলছেন যে গত ৫০ বছর ধরে বাংলাদেশি পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ যারা পাসপোর্টে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা উল্লেখ করছে তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com