শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

কঠোর বিধিনিষেধ বাড়তে পারে আরও ৭ দিন

আমার সুরমা ডটকম:

দেশে করোনা সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাড়ছে ভাইরান আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৬৬১ জন। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন আরও অন্তত সাতদিন বাড়ানো হতে পারে। তবে পরিস্থিতি পর্যালোচনায় কোরবানির ঈদের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হতে পারে।

আগামী বুধবারের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে বলে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, কোভিট-১৯ সংক্রমণ রোধে ১৪ দিন এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য ২১ দিন লকডাউনের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সে অনুযায়ী ঈদ সামনে রেখে বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

দেশে চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে গত ১ জুলাই থেকে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে করতে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রেখে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব কাজ করছে। একই সঙ্গে মোবাইল কোর্টও পরিচালনা করছে সরকার। তবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।

এর আগে বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, সাতদিনের পর এই বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে বিবেচনায় রয়েছে।

তিনি আরও জানান, সংক্রমণ কমিয়ে মানুষের জীবন বাঁচানো এবং জীবিকা সচল রাখার দুটো বিষয়েই ভাবছে সরকার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com