বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

জাতীয় পরিচয়পত্র ছাড়াই করোনার টিকা নিতে যা লাগবে

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারাও সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন। আর টিকা নেওয়ার পরই তাদের এনআইডি দেওয়ার সুপারিশ করা হবে।

সম্প্রতি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এখন থেকে ১৮ বছর বয়সীরাও টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র ছাড়া করোনার টিকা নেওয়া সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারাও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এর জন্য সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে।

তিনি আরও বলেন, যাদের এখন জাতীয় পরিচয়পত্র নেই তারা টিকা নেওয়ার পর তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুপারিশ করা হবে।

এদিকে করোনাভাইরাসের টিকার জন্য সরকারের সুরক্ষা অ্যাপ্লিকেশনে গিয়ে দেখা গেছে, কোভিড নিবন্ধন ফর্মে নাগরিক নিবন্ধনের ঘরটিতে ২৫ বছর বা তার বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও নিবন্ধন করতে পারবেন।

শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে। যা বর্তমানে ২৫ বছর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com