বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে সন্ধ্যা রাতেই বিদ্যালয়ে চুরি

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনাগঞ্জের দিরাইয়ের পৌরশহরের অবস্থিত দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমে গতকাল (শুক্রবার) সন্ধ্যা রাতেই চুরির ঘটনা ঘটেছে। জনবহুল এলাকা, সার্বক্ষণিক মানুষের চলাচল, রাস্তার পাশে থাকা এই বিদ্যালয়ের চুরির ঘটনাটি রহস্যে ও আতঙ্কের জন্ম দিয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা চোর/চোরেরা উল্লেখ করে দিরাই থানায় ৮ জানুয়ারি (শনিবার) রাতে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল অনুমান ৫টা থেকে পরদিন শনিবার সকাল ৯টার মধ্যে যে কোন সময় দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের রুমে স্টিলের আলমারী ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। সকালে স্কুলে গিয়ে দরজা ভাঙ্গা দেখে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদেরকে বিষয়টি অবহিত করেন। পরে তারা দেখতে পান আলমারী থেকে ২ হাজার ৮শত টাকা, ছাত্র-ছাত্রী ভর্তি ও উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়।
দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী জানান, বখাটে, ইয়াবা সেবনকারী, মাদকসেবী ধরণের লোকেরাই এই চুরি করতে পারে বলে ধারণা।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com