বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বাড়ছে না ভাড়া, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

amarsurma.com

আমার সুরমা ডটকম:

মহানগর প‌রিবহন মা‌লিক স‌মি‌তির স‌ঙ্গে বিআরটিএ’র আলোচনায় ভাড়া না বাড়ানো ও অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত হয়েছে। ত‌বে বাসে যত সিট, তত যাত্রী নিয়ে যেন বাস চলতে পারে সে ব‌্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষের মাধ্য‌মে সরকা‌রের কা‌ছে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে মহানগর প‌রিবহন মা‌লিক স‌মি‌তি।

বুধবার (১২ জানুয়া‌রি) দুপু‌রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণপ‌রিবহ‌নে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহনের বিষয়ে বাস মালিকদের নিয়ে বৈঠকে ব‌সে‌ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বনানীর বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠকে বাসের ভাড়া বৃদ্ধি, চালক ও সহকারীদের সনদ বাধ্যতামূলক করাসহ নানা বিষয় তুলে ধরে‌ছেন প‌রিবহন মালিকরা। দুই ঘণ্টার বৈঠক শে‌ষে বিআর‌টিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সাংবা‌কি‌দের এ তথ‌্য জানান।

তি‌নি ব‌লেন, ‘১৫ জানুয়া‌রি থে‌কে সরকা‌রি নি‌র্দেশনা ম‌তে ক‌ঠোর স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে গণপ‌রিবহন চলাচল কর‌বে। যাত্রী এবং গা‌ড়ির চালক ও সহকারী অবশ্যই মাস্ক প‌রে গা‌ড়ি‌তে থাক‌বেন।’

তি‌নি আরও ব‌লেন, ‘গণপ‌রিবহ‌নে বর্তমান যে ভাড়া আছে, সে ভাড়া‌তেই চল‌বে। ত‌বে বা‌সে সি‌টের অর্ধেক যাত্রী বহন কর‌বে।’

চেয়ারম্যান ব‌লেন, ‘মহানগর প‌রিবহন মা‌লিক স‌মি‌তিসহ অন্যান্য স্টক হোল্ডাররা অনু‌রোধ ক‌রে‌ছেন, স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে বা‌সে যত সিট তত যাত্রী প‌রিবহ‌নের অনুম‌তি দেওয়ার জন্য। যতক্ষণ সরকার এ ব্যাপা‌রে অনুম‌তি না দেবে, ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে দুই সি‌টে একজন ক‌রে যাত্রী চলাচল কর‌বেন।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com