সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
৯ মার্চ থেকে মহিলা দ্বীনি শিক্ষাবোর্ডের ফাইনাল পরীক্ষা শুরু

৯ মার্চ থেকে মহিলা দ্বীনি শিক্ষাবোর্ডের ফাইনাল পরীক্ষা শুরু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

চলতি শিক্ষাবর্ষে সুনামগঞ্জে মহিলা দ্বীনি শিক্ষাবোর্ডের ফাইনাল পরীক্ষা ৯ মার্চ বুধবার থেকে শুরু হচ্ছে। বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামি ৫ শাবান ১৪৪৩ হিজরি, ৯ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ মুতাবেক ২৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ বুধবার থেকে শুরু হয়ে একাধারে ৯ দিন পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষায় জেলার মোট ৫৯টি ১১১টি মাদরাসার মধ্যে অংশগ্রহণ করবে ৮১টি মাদরাসা।
সূত্র আরও জানায়, এবারের পরীক্ষায় পাঁচটি জামাতে মোট ২ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তন্মধ্যে তাকমীল ফিল হাদীসে ২৮৫ জন, ফজিলত জামাতে ২৯২ জন, ছামিনাহ জামাতে ৫৭২ জন, খামিছাহ জামাতে ৭৬৩ জন, ছালিছাহ জামাতে ৪৬৭ জন, হিফজ জামাতে ৩ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইলিয়াছ আহমদ জানান, পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নকলমুক্ত, সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা তিনি কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com