শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম সেই তাকরিম

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম সেই তাকরিম

amarsurma.com
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম সেই তাকরিম

আমার সুরমা ডটকম ডেস্ক:

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তাকরীম।আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা এর কৃতি শিক্ষার্থী সালেহ আহমাদ তাকরীম।
বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের তাকরীম। দ্বিতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।
পবিত্র রমজানে এই প্রতিযোগিতা শুরু হয়। সারা বিশ্বের কৃতী হাফেজরা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়েছেন। গতবছর সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছিলেন হাফেজ তাকরীম। সেই ধারাবাহিকতায় এবার তার চেয়েও বড় কৃতিত্ব অর্জন করলেন তিনি।
২০২০ সালে প্রথমে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাফেজ তাকরীম। সেই প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন।এরপর পর্যায়ক্রমে দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরব বয়ে আনেন।
হাফেজ সালেহ আহমাদ তাকরীমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার বাবাও একজন কোরআনের হাফেজ। নাম আবদুর রহমান। একটি মাদরাসায় শিক্ষকতা করেন তিনি। তাকরীমের মা একজন গৃহিণী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com