মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

amarsurma.com
দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভূক্ত উপকারভোগীদের সাথে দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান এওর মিয়ার যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ দৌলা তালুকদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান লিটন দাস প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন এবং আগামি নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com