সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
কারাফটকে সাকা-মুজাহিদের মরদেহ বের করার প্রস্তুতি

কারাফটকে সাকা-মুজাহিদের মরদেহ বের করার প্রস্তুতি

index_104461_104470আমার সুরমা ডটকম : ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের মরদেহ বের করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে কারাফটককে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দু’পাশে ব্যারিকেড তৈরি করেছেন। একে অপরের হাতে হাত রেখে তৈরি করেছেন মানবপ্রাচীর। রোববার (২২ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে একসঙ্গে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই কারা ফটকের সামনে ৠাব-পুলিশের নিরাপত্তাদানকারী গাড়ি রাখা হয়েছে। কারাফটকের ভেতরে প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স। কারা কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখে মনে করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সাকা ও মুজাহিদের মরদেহ কারাগার থেকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে বের করে আনা হবে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় তাদের লাশ নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়িতে। সূত্র জানায়, দু’জনের মরদেহ পৃথকভাবে বহনে দু’টি করে চারটি অ্যাম্বুলেন্স থাকছে। এ অ্যাম্বুলেন্সের নিরাপত্তায় থাকছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ৠাবের দু’টি করে গাড়ি। এরমধ্যে ডিএমপির গাড়িতে থাকছে ভিডিও ক্যামেরা। কারাফটকে দেখা যাচ্ছে, এ দুই যুদ্ধাপরাধীর মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় প্রস্তুত রয়েছে ৠাব, পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা জেলা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।। ইতোমধ্যে এসব বাহিনীর সব গাড়িও একমুখী করে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com