রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি দিরাইয়ে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা বৈশাখী কাজের উপকরণ চাহিদার শীর্ষে নেট জাল
দুর্নীতির বিরুদ্ধে ও নিপীড়িত মানুষের পক্ষে আগের মতোই কথা বলবো: ব্যারিস্টার সুমন

দুর্নীতির বিরুদ্ধে ও নিপীড়িত মানুষের পক্ষে আগের মতোই কথা বলবো: ব্যারিস্টার সুমন

amarsurma.com
দুর্নীতির বিরুদ্ধে ও নিপীড়িত মানুষের পক্ষে আগের মতোই কথা বলবো : ব্যারিস্টার সুমন

আমার সুরমা ডটকম:

রাজপথের মতো সংসদেও আগের মতোই ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।

এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা দুইটা নয়। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তাহলে আমি অনেকটা পাড়ি দিতে পারবো।

নামের সঙ্গে সংসদ সদস্য যুক্ত হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এটা একদমই যায় না। এটা পাঁচ বছরের জন্য। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দেবে। কিন্তু আমার ব্যারিস্টার শব্দটা কিন্তু যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে। আমি এটাকে (সংসদ সদস্য) আলাদাভাবে নিচ্ছি না। আমি মনে করছি আমাকে পাঁচ বছরের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com