রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে মাল্টায় গেছেন ছাতকের সাংবাদিক আমিরুল হক

কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে মাল্টায় গেছেন ছাতকের সাংবাদিক আমিরুল হক

amirulছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ছাতক প্রেসক্লাবের অফিস সম্পাদক আমিরুল হক সোমবার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২৩ নভেম্বর সকাল ৭টায় মাল্টার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বিকেল ৪টায় সেখানে পৌঁছেছেন। কমনওয়েলথ-এর আমন্ত্রণে মাল্টায় ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি যোগ দিবেন। ২৭ নভেম্বর কমনওয়েলথ রাষ্ট্র প্রধানদের সম্মেলন শেষে তিনি ফ্রান্স, ইতালী, জার্মানসহ কয়েকটি দেশ ভ্রমণ করে ১৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে কথা রয়েছে। এসব দেশ সফরকালে সে দেশের মিডিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা রয়েছে। যাত্রার প্রাক্কালে বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সহ-সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, নির্বাহী সদস্য ছায়েম আহমদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com