সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

2000_107858আমার সুরমা ডটকম ডেক্স : মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর দায় অস্বীকার করায় পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক। এসময় সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ভিসি বলেন, ৭১ সালে পাকিস্তান এদেশের যে গণহত্যা চালিয়েছে তা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তা সেটা কিভাবে অস্বীকার করছে তা আমাদের বোধগাম্য নয়। ৩০ লাখ হত্যার সাথে যারা জড়িত তাদের দেশ পাকিস্তান। কিন্তু যখন তারা বলে, গণহত্যার সঙ্গে জড়িত নয় তারা। তখন আমরা মনে করি, তারা আবার দ্বিতীয়বার গণহত্যা চালাচ্ছে।
তিনি বলেন, চলতি মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্থানের কোন সর্ম্পক রাখবে না বলে ঘোষণা দেয়া হয়েছে এবং আজকে সিন্ডিকেটের মাধ্যমে এটা কার্যকর করা হলো। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র-শিক্ষক পাকিস্তানে যাবে না। তারা আসলেও আমরা গ্রহণ করবো না। তবে যারা অধ্যয়নরত আছে তারা থাকবে। কারণ সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। এসময় ভিসি বাংলাদেশ সরকারের কাছে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সর্ম্পক ছিন্ন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com