মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
মানব উন্নয়ন সূচকে উন্নয়ন হয়নি বাংলাদেশের

মানব উন্নয়ন সূচকে উন্নয়ন হয়নি বাংলাদেশের

photo-1450132616_107919আমার সুরমা ডটকম : জাতিসংঘের ২০১৫ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, ২০১৩ সালে মানব উন্নয়ন প্রতিবেদনের উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম। ২০১৪ সালেও মোট ১৮৮টি দেশের মধ্যে একই অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের মানব উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূচকে প্রতিবেশী ভারত আগের বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে স্থান করে নিয়েছে ১৩০ নম্বরে। তবে পাকিস্তান আরও এক ধাপ নেমে আসে ১৪৭ নম্বরে।
এ প্রতিবেদনের মূল পর্বে রয়েছে মানব উন্নয়ন সূচক। তিনটি সূচক আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়ের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক নির্ধারিত হয়ে থাকে। ২০১৪ সালের উপাত্তের ভিত্তিতে প্রস্তুত চলতি সালের সূচকে সর্বোচ্চ স্থানে রয়েছে নরওয়ে, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড। সর্বনিম্ন তিনটি দেশের মধ্যে রয়েছে ইরিত্রিয়া (১৮৬), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৮৭) ও নাইজার (১৮৮)। মধ্য আয়ের দেশের তালিকায় ৩৯টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। তবে তালিকার সর্বশেষ তিনটি দেশের একটি বাংলাদেশ।
প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে, শুধু চাকরি অর্থে নয়, এর বাইরে বৃহত্তর অর্থে ‘কর্ম’ কীভাবে মানব উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। কারিগরি ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে বিপুল পরিবর্তন আসলেও যোগ হয়েছে নতুন সমস্যা ও সংকট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com