মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
ঘটবে ২৪ মাত্রার ভূকম্পন! সঙ্গে সুনামি

ঘটবে ২৪ মাত্রার ভূকম্পন! সঙ্গে সুনামি

big earth quakepic_110961আমার সুরমা ডটকম : আগামীতে ঘটবে মহাদুর্যোগ।এই মহাদুর্যোগে কয়েক কোটি লোকের প্রাণহানি ঘটতে পারে। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন ইরানের এক পরমাণু বিজ্ঞানী। ইরানী বংশোদ্ভূত এই বিজ্ঞানী বলেছেন, আগামী শরতের মধ্যে যে কোনো সময় ১০-১৬ মাত্রার একাধিক এবং এমন কী সর্বোচ্চ ২৪ মাত্রার ভূমিকম্পনও আঘাত হানতে পারে পৃথিবীতে। ফলে ভয়াবহ সুনামিতে তলিয়ে যাবে আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ জনপথ।
পরমাণু ইঞ্জিনিয়ার ড. মেহরান খোশের ভবিষ্যদ্বাণী যদি ফলে যায় তাহলে মেগা সুনামির তা-বে প্রবল জলোচ্ছ্বাসের মহাদুর্যোগ অপেক্ষা করছে আমাদের সামনে। টুকরো টুকরো হয়ে যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা। ফুঁসে ওঠা জলোচ্ছ্বাসে, ভূগর্ভে তলিয়ে, ধ্বংসস্তূপে চাপা পড়ে মরবে আমেরিকা ও এশিয়া মহাদেশের ৪০ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি মানুষ। ড. খোশে এই ভূমিকম্পকে আসন্ন হিসেবেও উল্লেখ করেছেন।
সম্প্রতি আমেরিকা ও কানাডার কয়েক লাখ মানুষ যোগ দিয়েছিলেন ‘গ্রেট শেইক আউট’-এ। বড় ধরনের ভূমিকম্প হলে কীভাবে উদ্ধারকাজ চালাতে হবে, তারই মহড়া প্রশিক্ষণ চলে সেখানে। সেই মহড়া চালার সময়ই ড. খোশের সতর্কবার্তার কথা জানানো হয়।
মেহরান খোশে ইরানি বংশোদ্ভুত পরমাণু ইঞ্জিনিয়ার। খোশের দাবি অনুযায়ী, বিশ্বের বিভিন্নপ্রান্তে মাঝেমধ্যে ৬-৮ কম্পনের যে ভূমিকম্প হচ্ছে, তা মেগা ভূমিকম্পের শুরু মাত্র। তার কথায়, এর মধ্যেই রয়েছে আরও বড় দুর্যোগের অশনিসংকেত। আজ থেকে আগামী শরতের মধ্যে যে কোনও দিন, মেগা ভূমিকম্প সবকিছু তছনছ করে দিতে পারে।
গত মাসে খোশের একটি ভিডিও রিলিজ হয়েছে। সেই ভিডিওটিতে খোশে জানান, দক্ষিণ আমেরিকাতেই এই মহাদুর্যোগের সূত্রপাত হবে। ১০ থেকে ১৬ কম্পাঙ্কের তীব্রতার বেশ কয়েকটি ভূমিকম্প হবে। তার মধ্যে কোনও একটি জায়গায় এই তীব্রতা ২৪ ছাড়িয়ে যাবে। যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ২০ মিলিয়ন বা ২ কোটি মানুষ মরবে।
তার দাবি, চীনও রেহাই পাবে না। সামনের কয়েক মাসের মধ্যে চীনে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি ভূমিকম্প হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে জাপানও। তার হিসাবে দুই আমেরিকার মতো প্রাণহানির ঘটনা ঘটবে জাপান ও চীনেও। যার জেরে ভেঙে পড়বে বিশ্ব অর্থনীতি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com