বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
রাজন হত্যাকাণ্ড: পুলিশের গাফিলতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ মিলেছে

রাজন হত্যাকাণ্ড: পুলিশের গাফিলতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ মিলেছে

আমার সুরমা ডটকম :

শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি, হত্যার ঘটনা ধামাচাপা দেয়া ও আসামিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটির সদস্যরা। এমনকি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে হত্যাকাণ্ডের পর রাজনের বাবা গাড়ি চালক শেখ মোহাম্মদ আজিজুর রহমান আলমের সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি ও পুলিশের দালাল হিসেবে চিহ্নিত ব্যক্তিদের আপোষ রফার চেষ্টার বিষয়ও। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পুলিশের বিভাগীয় এ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান সিলেট মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন ৪’শ ২২ পৃষ্ঠার এ তদন্ত পতিবেদনটি পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে জমা দেন। তদন্ত কমিটি পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদনে বেশ ক’জন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তির সুপারিশ করেছে। উল্লেখ্য পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্তে গত ১৪ই জুলাই মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা থাকলেও সম্ভব না হওয়ায় আরও পাঁচদিন সময় বাড়ানো হয়। গত বৃহস্পতিবার ছিল প্রতিবেদন দাখিলের শেষ দিন।

এদিকে আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা মেট্রোপলিটান পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের নিয়ে পুলিশ কমিশনার কামরুল আহসান তার কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। তদন্ত কমিটির প্রধান সিলেট মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন বলেন, তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে বলেন, বিন্দু পরিমান আপস করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com