বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

কবি আল মাহমুদ হাসপাতালে

al_mahmud_111806আমার সুরমা ডটকম : বার্ধক্যজনিত কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের প্রধানতম কবিদের একজন আল মাহমুদ। অসুস্থ অবস্থায় কবিকে রাজধানীর ধানমণ্ডির শঙ্করে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাতে কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, গত ৬ জানুয়ারি জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কবি। ৭ জানুয়ারি বিকেলে তাঁকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি।

এদিকে কবির নাতি শুভম জানিয়েছেন, ‘দাদা এখন ভালো আছেন। আগামীকাল তাঁকে বাড়ি নিয়ে যাচ্ছি আমরা।’ এর আগে গত বছরের জুলাই মাসে ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন কবি আল মাহমুদ। তখনো বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইলের মোল্লাবাড়ীতে জন্মগ্রহণ করেন। বাবা মীর আবদুর রব, মা রওশন আরা মীর। স্ত্রী মরহুমা সৈয়দা নাদিরা বেগম। ব্যক্তিজীবনে আল মাহমুদ পাঁচ ছেলে ও তিন মেয়ের বাবা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com