সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
তুরস্কে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা: নিহত ৫

তুরস্কে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা: নিহত ৫

pic t_112431আমার সুরমা ডটকম ডেক্স : তুরস্কের দক্ষিণ-পূর্বের দিয়ারবাকির প্রদেশে পুলিশ সদর দপ্তরে গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। বুধবার রাতে দিয়ারবাকির প্রদেশের সিনার জেলায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মহিলা এবং একটি শিশু রয়েছে। কর্মকর্তারা এ হামলার জন্য দিয়ারবাকির প্রদেশে সক্রিয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ি করছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্টি এ হামলার দায় স্বীকার করেনি। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, বোমাটি পুলিশ সদর দপ্তর ভবনের প্রবেশমুখে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে পাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, সম্প্রতি দিয়ারবাকির প্রদেশে পিকেকে ও সরকারি বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছর জুলাইয়ে উত্তর ইরাকে পিকেকের অবস্থানের ওপর হামলা চালালে সরকারের সঙ্গে পিকেকের অস্ত্রবিরতির সমাপ্তি ঘটে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com