সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক জন্ডিসে আক্রান্ত: সৈয়দ আশরাফ

অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক জন্ডিসে আক্রান্ত: সৈয়দ আশরাফ

321_112796আমার সুরমা ডটকম : অর্থমন্ত্রী, তার মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক এখন জন্ডিসে আক্রান্ত। এর ফলে বিনিয়োগ কমে গেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। দেশের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের ব্যবসার জ্ঞান ও অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন সৈয়দ আশরাফ। কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় তিনি জেলার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেন। সামগ্রিকভাবে দেশে বিনিয়োগ কমে যাওয়ার জন্য ব্যাংকের উচ্চ সুদের হারকে দায়ী করেন তিনি। এজন্য অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমালোচনা করেন তিনি। এছাড়া দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা জড়িত তাদের ব্যবসায়িক জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়েও সমালোচনা করেন তিনি। সরকার দেশের উন্নয়নের স্বার্থে শিল্প ও বাণিজ্যকে উৎসাহিত করছে জানিয়ে সৈয়দ আশরাফ ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com