বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে
ময়মনসিংহে অস্ত্র-সরঞ্জামসহ সাংবাদিক আটক

ময়মনসিংহে অস্ত্র-সরঞ্জামসহ সাংবাদিক আটক

mymensingpic_112824আমার সুরমা ডটকম : ময়মনসিংহে তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র-সরঞ্জামসহ এক সাংবাদিক এবং তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হল ‘দৈনিক জাহান’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেল। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী এলাকার বাসা থেকে তাদেরকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন। ডিবি ওসি জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে নাদিমের বাসায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, চায়নিজ রাইফেলের তিনটি বাঁট, নয়টি সামুরাই তলোয়ার, দুটি ব্রিফকেসভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক ও এসিড উদ্ধার করা হয়। ইমারত হোসেন বলেন, নাদিমের বাসার নিচতলায় সে মিনি অস্ত্রের কারখানা তৈরি করেছে। সেখান থেকেই অস্ত্রের ব্যবসা চালতো। সূত্র : শীর্ষ নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com