সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ভোটগ্রহণ ৭৬৫ ইউনিয়ন পরিষদে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল!

ভোটগ্রহণ ৭৬৫ ইউনিয়ন পরিষদে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল!

nirbachoncommission1429630511_114738আমার সুরমা ডটকম : চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে (প্রথম ধাপে) একদিনে ৭৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ১১ ও ১৪ ফেব্রুয়ারি দু’টি সম্ভাব্য তারিখ সামনে রেখে নির্বাচন শুরু করা নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন (ইসি)। ৬ জুন রোজা শুরুর আগেই সারা দেশের সাড়ে চার হাজার ইউপির নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তও রয়েছে কমিশনের।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম জানান, পরীক্ষা, রোজা ও পূজা-এসব কারণে এবারের ইউপি নির্বাচনের সময় নির্ধারণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে পরিস্থিতি হয়েছে তাতে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।
আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেটি না হলে ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি। তবে তফসিল ঘোষণার বিষয়টি নির্ভর করছে আইন মন্ত্রণালয় থেকে নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা ভেটিং হয়ে আসার উপর। মার্চে প্রথম ধাপের নির্বাচনের মধ্যে দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হবে। এপ্রিলে এইচএসসি পরীক্ষার গ্যাপের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com