মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
সাংবাদিক ইকবাল মাহমুদ‘র ‘গল্পে গল্পে সাংবাদিকতা’

সাংবাদিক ইকবাল মাহমুদ‘র ‘গল্পে গল্পে সাংবাদিকতা’

ikbal-mahmud-300x243আমার সুরমা ডটকম : অমর একুশে গ্রন্থমেলায় আসছে ৭১ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক ইকবাল মাহমুদের নন ফিকশন ‘গল্পে গল্পে সাংবাদিকতা’। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন। প্রচ্ছদ একেছেন তৌহিন হাসান। মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

কোনো গল্প থাকে ফেলে আসা সময়ের র্দীঘশ্বাসের আর কিছু গল্প থাকে ছেঁড়া ছেঁড়া আনমনা স্বপ্নে বোনা। যেখানে কখনো জমে মোহাবিষ্ট শিশিরকণা, আর কখনো ভিড় করে আসে নরম কোমল সন্ধ্যা। মনের অতলে থেকে থেকে ডুবুরী হয়ে ভেসে আসে পুরানো স্মৃতি, ভীষণ পরিচিত কোনো মুখ। এসবস বিষয় নিয়ে ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ ।

বই সম্পর্কে ইকবাল মাহমুদ বলেন- সাংবাদিকতা আমার প্রথম প্রেম। গত এক যুগেরও বেশী সময় ধরে এ অশরীরী প্রেমিকার সাথে আমার ঘর-সংসার। শুধু পেশা হিসেবে বিবেচনা করলে এর তাত্তি¡ক এবং কারিগরী দিকগুলোই আত্মস্থ করতাম। কিন্তু সাংবাদিকতা আমার কাছে শুধুই পেশা নয়, এর চেয়ে বেশী কিছু। ক্যারিয়ারের প্রথম দিন থেকেই একে ভালবেসে আসছি পরম যত্নে, হৃদয়ের উষ্ণতায়।

তাইতো সাংবাদিকতার ভাল-মন্দ, সংকট-সম্ভাবনার খুঁটি-নাটি নেড়েচেড়ে দেখার চেষ্টা করেছি। আর সে চেষ্টাই প্রতিফলিত হয়েছে ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ বইয়ে। বিশেষ করে নতুন সাংবাদিকদের জন্য একটি সহজ ও প্রাথমিক গাইড লাইন হিসেবে বইটি কাজে লাগবে, আশা করছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com