বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিরাইয়ে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

abs-free medical camppic-19-02-2016আমার সুরমা ডটকম : ‘মানুষের স্বাস্থ্যসেবায় জীবন মানের উন্নয়নে’ শ্লোগান নিয়ে করিমপুর ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড নাগরিক কমিটির যৌথ উদ্যোগে ১৯ ফেব্র“য়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুর রাজ্জাক, দিরাই হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুমিত পুরকায়স্থ। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, ১নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছাঃ মজিদা খাতুন, ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ, ব্র্যাক-সিইপির রফিকুল ইসলাম, মোঃ ওয়ারিছ মিয়া, মোঃ কামাল হোসেন, আমির হোসেন আপন, রাজেন্দ্র বিশ্বাস রাজু, রাজিয়া বেগম, রেবা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমিত পুরকায়স্থ ও সহকারি মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান।
উল্লেখ্য, ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের ৮টি গ্রামের মধ্যে ৭টি গ্রামের প্রায় দুই শতাধিক রোগি রেজিস্ট্রেশন করেন এবং প্রায় দেড় শতাধিক রোগি দিনব্যাপি প্রাথমিক চিকিৎসার এই সেবা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com