বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণের দায়ে শিক্ষক গ্রেফতার

দিরাইয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণের দায়ে শিক্ষক গ্রেফতার

asabs-atokpic-25-02-2016আমার সুরমা ডটকম : দিরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাহায্যের টাকা চাইতে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় রবি শংকর রায় (৩৫) এক শিক্ষককে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। সে দিরাই পৌরসভার দাউদপুর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে। এ নিয়ে দিরাইয়ে তোলপাড় চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে দিরাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সে ঘটনায় তাদের একটি ঘরও পুড়ে যায়। রবি শংকর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ক্ষতিপূরণের টাকা আসছে কি না জানতে চাইলে একজন অফিস সহকারি তাকে পিআই অফিসের জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। রবি শংকর সেখানে গিয়ে জানতে পারেন সামান্য টাকা আসছে এবং এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাত করতে চান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন অফিসে এসে গুরুত্বপূর্ণ ফাইল দেখা অবস্থায় তার সঙ্গে এ নিয়ে কথা বলেন। রবি শংকর এ সময় জানায় যে তাদের ক্ষতি হয়েছে বেশি এবং ক্ষতিপূরণ এসেছে কম। এ নিয়ে হঠাৎ সে উত্তেজিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকে তেড়ে আসে। এতে তিনি হতভম্ব হয়ে যান এবং থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। রবি শংকর রায় দিরাই থানাগেইটস্থ রাবেয়া মেমোরিয়াল একাডেমির শিক্ষক বলে জানা গেছে। এ ঘটনায় দিরাইয়ে তোলপাড় চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রবি শংকর রায়কে দিরাই থানায় আটক রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com