শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
অভ্যন্তরীণ দ্বন্দ্ব: নির্ধারিত সময়ে হচ্ছেনা আওয়ামীলীগের কাউন্সিল

অভ্যন্তরীণ দ্বন্দ্ব: নির্ধারিত সময়ে হচ্ছেনা আওয়ামীলীগের কাউন্সিল

index_118109আমার সুরমা ডটকম : পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না আওয়ামীলীগের ২০তম জাতীয় কাউন্সিল। আগামী ২৮ মার্চ জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছিল আওয়ামীলীগ। এ কাউন্সিল এখন মার্চের পরিবর্তে এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্মেলন পেছানোর কথা ভাবছে আওয়ামীলীগ এমন কথা দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হলেও মূলত সাধারণ সম্পাদক পদ নিয়ে দলের ভেতর অভ্যন্তরীণ দ্বন্দ্বই মূলত জাতীয় কাউন্সিল পেছানোর কথা ভাবছেন বলে জানা গেছে। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, আগামীতে দলটির সাধারণ সম্পাদক পদ পেতে বর্তমান সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সূত্রটি জানায়, দলীয় সভানেত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদকের মতো দলের এই গুরুত্বপূর্ণ পদটি ওবায়দুল কাদেরকে দিতে রাজি নন। কিন্তু, দলের বড় একটি সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে দেখতে চাচ্ছেন। এনিয়ে এখন আওয়ামীলীগের অভ্যন্তরে দ্বন্দ্ব ও চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি সুরাহা করার লক্ষ্যেই মূলত জাতীয় কাউন্সিল পেছানোর কথা ভাবছেন দলীয় প্রধান শেখ হাসিনা। যদিও দলটির পক্ষ থেকে বলা হচ্ছে ইউপি নির্বাচনের কথা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com