মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

31_118838আমার সুরমা ডটকম : ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ সেই ম্যাচটা মাত্র ২ রানে হেরে শিরোপা জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের দল। এবার এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে সেই পাকিস্তানকেই ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে মাশরাফি বাহিনী। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
সদ্যই বাবা হওয়ার খুশি নিয়ে দলে ফিরেছিলেন তামিম ইকবাল। মোহাম্মদ আমিরের বলে দারুণ এক ছয় মেরে ইঙ্গিতই দিয়েছিলেন লম্বা ইনিংস খেলার। কিন্তু প্রত্যাবর্তনটা খুব বেশি স্মরণীয় করে রাখতে পারলেন না বাংলাদেশের এই বাঁ-হাতি ওপেনার। আউট হয়ে গেলেন ৭ রান করে। দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার ও সাব্বির। নবম ওভারে সাব্বিরকে বোল্ড করেছেন আফ্রিদি। ১৪ রান করে ফিরেছেন সাব্বির। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে আবার ৩৭ রানের জুটি গড়েছিলেন সৌম্য। ১৪তম ওভারে দ্বিতীয় স্পেলে বল করতে এসে দারুণ এক ডেভিভারিতে সৌম্যকে বোল্ড করেছেন আমির। ৪৮ রান করে ফিরেছেন সৌম্য।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দাপুটে পারফরম্যান্সের সামনে স্কোরবোর্ডে ১২৯ রান জমা করতে পেরেছে পাকিস্তান। ৩০ বলে ৪১ রানের দারুণ ইনিংস খেলেছেন শোয়েব মালিক। ৪২ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন সরফরাজ আহমেদ।
বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন। দুইটি উইকেট গেছে আরাফাত সানির ঝুলিতে। ৪ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com