শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
গাছ থেকে বিড়াল নামাতে ফায়ার সার্ভিস!

গাছ থেকে বিড়াল নামাতে ফায়ার সার্ভিস!

cat_118962আমার সুরমা ডটকম : কুকুরের তাড়া খেয়ে গাছে উঠে আটকে পড়া এক বিড়ালকে বাঁচালেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মাহমুদুল হক বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের সামনে একটি আমগাছের উঁচু ডালে একটি বিড়াল আটকা পড়ার খবর পান তাঁরা। পরে বহুতল ভবনে একটি স্কাই লিফট পাঠানো হয়। বিকেল চারটার দিকে বিড়ালটিকে জীবিত উদ্ধার করা হয়। সচিবালয় সূত্র জানায়, গাছের ডালে গত মঙ্গলবার একটি বিড়াল দেখেন কৃষি মন্ত্রণালয়ের একজন গাড়ির চালক। গত বুধবারও বিড়ালটিকে দেখেন। তিনি অন্যান্য কর্মচারীদের দিয়ে চেষ্টা করেও বিড়ালটিকে নামাতে পারেননি। পরে তিনি সচিবালয়ের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তাদের ঘটনাটি জানান। সচিবালয় ইউনিটের কর্মকর্তারা প্রধান কার্যালয়ে খবর পাঠান। এরপর আজ বিকেলে স্কাই লিফট নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের সঙ্গে সচিবালয় ইউনিটের কর্মীরা মিলে গাছের মগডাল থেকে নামিয়ে আনেন বিড়ালটিকে। পরে সেটিকে উদ্ধার করে সচিবালয়ের কর্মচারীদের ক্যানটিনে নিয়ে পানি খেতে দেওয়া হয়। পরে ভিড় কমিয়ে দিয়ে মাছসহ ভাত দেওয়া হয় বিড়ালটিকে। পরে বিড়ালটিকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com