সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক

বুধবার পূর্ণ সূর্যগ্রহণ

pic s_119340আমার সুরমা ডটকম ডেক্সআগামী বুধবার (৯ মার্চ) পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। বাংলাদেশ মান সময় সকাল ৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে সকাল ১০টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। আর কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ মান সময় সকাল ৬টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে সকাল ৯টা ৩৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আইএসপিআরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় সকাল ৭টা ৫৭ মিনিট ৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৪ এবং এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ১৪.১ সেকেন্ড। ওই দিন গ্রহণযুক্ত অবস্থায় বাংলাদেশে সূর্যোদয় ঘটবে এবং তা সর্বোচ্চ ৪৫ মিনিট স্থায়ী হবে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে আগামী ৯ মার্চ স্থানীয় মান সময় সকাল ৬টা ৮ মিনিট ৯ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় বিকাল ৩টা ৮ মিনিট ১৪ সেকেন্ডে শেষ হবে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ৬টা ৯ মিনিট ৪৯ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান লুইস শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় দুপুর ১টা ১৫ মিনিট ৫০ সেকেন্ডে শেষ হবে। যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ১১টা ৫২ মিনিট ১২ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৪ এবং এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ১৪.১ সেকেন্ড।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com