বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ফ্যান্টাসী কিংডম মালিকের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

ফ্যান্টাসী কিংডম মালিকের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

images_120043আমার সুরমা ডটকম সাভারের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসী কিংডমের মালিক এসএম কামাল উদ্দিন ও জিএম মঞ্জুরুল ওরফে মঞ্জুর বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় জিডি করা হয়েছে। জিডি নম্বর ৯৯০, তারিখ ১২-০৩-১৬ ইং। গতকাল এ জিডি করেন স্থানীয় বেরন এলাকার লিটন গাজী। জিডির বাদী লিটন গাজী জানান, তিনি জামগড়া এলাকার মরহুম লিয়াকত মীরের ওয়ারীশের কাছ থেকে ৩৪ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন। জমিটি ফ্যান্টাসী কিংডম কর্তৃপক্ষ দখল করে গাড়ি পার্কিং করছে। জমিতে পাকিং করতে বাধা দিলে ফ্যান্টসী কিংডমের মালিক কামাল উদ্দিন ও জিএম মঞ্জুরুল জানায়, তারা জমিটি কিনে নেবে। গত ছয় মাস ধরে তারা ওই জমিতে পার্কিং করলেও প্রকৃত অর্থে জমি কেনার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। জোরপূর্বক জমি দখল করে রাখায় থানায় জিডি করা হয়েছে। জানতে চাইলে ফ্যান্টাসী কিংডমের জিএম মঞ্জুরুল ওরফে মঞ্জু জানান, আমি চাকরিজীবী। আজ আছি কাল নেই। এ বিষয়ে তেমন কিছু বলতে পারবো না। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, দুই পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং ১৫ মার্চ থানার জমির কাগজ পত্র নিয়ে আসতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com