শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
পশ্চিমবঙ্গে হাতির তাণ্ডবে পাঁচজনের মৃত্যু

পশ্চিমবঙ্গে হাতির তাণ্ডবে পাঁচজনের মৃত্যু

আমার সুরমা ডটকম ডেক্স : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় একটি গ্রামে বন্য হাতির আক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এএফপি এ খবর প্রকাশ করেছে। পাল থেকে চারটি হাতি বিচ্ছিন্ন হয়ে রবিবার সকালে বর্ধমানের একটি গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে ওই গ্রামবাসীরা মারা যান। পাথর ছুড়ে মারায় হাতিগুলো ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে বসে। গ্রামবাসীরা হাতিগুলোকে ভয় দেখাতে চাইছিল। বর্মণ বলেন, খবর পেয়ে বন কর্মকর্তারা চেতনানাশক ছুড়লে একটি পুরুষ হাতি মারা যায়। তিনি আরো বলেন, অপর তিনটি হাতি পালিয়ে যায়। এগুলোর মধ্যে একটি মাদী হাতি ও দুটি বাচ্চা হাতি ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com