বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সর্বত্র বাংলা তারিখ প্রচলন নিয়ে ঢাবি উপাচার্যের সঙ্গে ভাষা সৈনিকদের মতবিনিময়

সর্বত্র বাংলা তারিখ প্রচলন নিয়ে ঢাবি উপাচার্যের সঙ্গে ভাষা সৈনিকদের মতবিনিময়

bangla vhashaআমার সুরমা ডটকম সর্বস্তরে বাংলা সন ও তারিখ প্রচলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে মতবিনিময় করেছেন ভাষা সৈনিকদের একটি প্রতিনিধি দল। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর এবং ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের ব্যানারে রোববার এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাবি উপাচার্যকে স্মারকলিপিও দেন সংগঠন দু’টির প্রতিনিধিরা। সভায় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হক, ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমদ, ভাষা সৈনিক অধ্যাপক ডাঃ মির্জা মাজহারুল ইসলাম, ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী এবং ভাষা সৈনিক রেজাউল করিম অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক এম আর মাহবুবের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে  ভাষা সৈনিক আব্দুল মতিনের স্ত্রী গুলবদননেছা মনিকা মতিন, সৈয়দ নাজমুল আহসান, তালুকদার মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ রিফাত আমিন, মোঃ হাছানুল বান্না, ড. মোঃ আশরাফুজ্জামান ম-ল, কাইয়ুম নিজামী, রাসেল আহমেদ, আবু বকর সিদ্দিক সোহেল, মীর শামসুল আলম বাবু, এম এ কামাল, সালমা আহমেদ হীরা, ড. এম এ আওয়াল এবং ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ এম এ মুক্তাদীর উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজে ইংরেজির সঙ্গে বাংলা সন ও তারিখ প্রচলনের আহ্বান জানান ভাষা সৈনিকরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজে বাংলা সন ও তারিখ ব্যবহারের ব্যাপারে অতিসত্ত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন উপাচার্য। সূত্রবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com