বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: ২৩ রামদা উদ্ধার, আটক ৪

অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: ২৩ রামদা উদ্ধার, আটক ৪

abulmal-osroআমার সুরমা ডটকম সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় ৪ জনকে আটক করা হয় এবং ২৩টি রামদা উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৭টায় অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষ হয়। এর পরপরই অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে চলে যান। অর্থমন্ত্রী যাওয়ার পরই অডিটরিয়ামের সামনে সংঘাত শুরু হয়। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এলাকায় আতঙ্ক দেখা দেয়। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। এর আগে সংবর্ধনা চলার সময়েই সংবর্ধনা অনুষ্ঠানের গেটে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আবদুল মন্নান। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া অডিটরিয়ামের পাশে একটি অটোরিকশা থেকে ২৩টি রামদা উদ্ধার করা হয়েছে। স্বাধীনতা পদক পাওয়ায় আজ বিকেলে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com